ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

প্রায় আড়াই মাস পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি গত ৩১ আগস্ট থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কয়েকটি দেশ সফরও করেছেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান শেষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় ফেরেন খলিলুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। সপ্তাহখানেক বা এর চেয়ে কিছুটা বেশি সময় তাঁর ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এ সময়ে তিনি মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আভাস দিচ্ছে সূত্রগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।

সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সরকারপ্রধানের আরও কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

আপডেট সময় ০৭:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬