ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা
ভূমি অফিসে ঘুষের রাজত্ব, দুদকের অভিযান চান ভুক্তভোগীরা

আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

আড়াইহাজার উপজেলার দিঘির পাড়। সফরআলী সরকারি কলেজ লাগোয়া আবাসিক এলাকা। সারি সারি ভবন। গলির ভেতর ঢুকতেই কর্নারে চোখে পড়ে বেশ কয়েকটি অট্টালিকা। একটি ভবনের তিনতলায় ঝুলছে ‘ইনফরমেশন টেকনিক্যাল ভিশন সোসাইটি (আইটিভিএস)’ সাইনবোর্ড। নিচতলায় রয়েছে ‘জাতীয় মহিলা সংস্থা’র সাইনবোর্ড। ভাড়া দিয়ে রাখা হয়েছে এসব।

‘ভবনগুলো কার?’ প্রশ্ন করলেই যে কেউ বলে দেন যে, এগুলো মজিবরের বাড়ি। অবশ্য নিছক ‘মজিবরের বাড়ি’ বললে পাড়া-প্রতিবেশীরা বিভ্রান্ত হন। সহজে চেনার জন্য একটি বিশেষণ রয়েছে তার। সেটি হচ্ছে ‘মাইগ্যা’। ‘মাইগ্যা মজিব’ বললে দ্রুত চেনে মানুষ। একসময় মেয়েদের মতোই ছিল তার হাঁটাচলা, লাইফস্টাইল। নেহায়েত প্রান্তিক জনপদের হতদরিদ্র পরিবারের এই মজিবরকে দিয়ে স্থানীয় বিত্তশালীরা ফুট-ফরমায়েশ খাটাত। সেই মজিবরের হাতে এখন ‘আলাদীনের চেরাগ’। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১ আসন) এর আওয়ামী লীগ নেতা গাজী গোলাম দস্তগীর তার হাতে তুলে দেন এই চেরাগ। মাত্র এক দশক। এর মধ্যেই দরিদ্র পরিবারের ‘মাইগ্যা মজিব’ হয়ে ওঠেন ‘মজিবর সাহেব’! পদবিতে এখন তিনি নারায়ণগঞ্জ, কাচপুর সার্কেলস্থ সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বা ‘নায়েব’। এর আগে ছিলেন রূপগঞ্জ ভূমি অফিসে। আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীরের জবরদখলকৃত সম্পত্তি ও গ্রাসকৃত সরকারি সম্পত্তির বৈধতা দেওয়াই ছিল যার মূল কাজ। শিল্প এলাকা হওয়ায় রূপগঞ্জের এক শতক জমি যেন হীরার টুকরো। সে হিসাবে ওখানে মজিবরের ‘রেট’ও অনেক বেশি। মূলত রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তিনি নামে-বেনামে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। হয়েছেন গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মালিক।

তবে এসব নিয়ে কোনো আপত্তি নেই ভূমি অফিসে আসা ভুক্তভোগীদের। কষ্টটা হচ্ছে, নিষ্কণ্টক এক শতাংশ জমির নামজারি করতে এসে সার্ভে রিপোর্টে তিনি যখন লিখে দেন—‘আবেদনকারীর জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি!’ কিংবা ‘জমিটিতে ওয়ারিশ দাবিদার রয়েছে!’ ভুক্তভোগীদের মাথায় বাজ পড়ে তখনই। মজিবর এ ধরনের প্রতিবেদন এসি (ল্যান্ড) অফিসে পাঠান কোনো ধরনের নজরানা না দিলেই। ঘুষ না দেওয়া পর্যন্ত সাধারণ একটি নামজারিতে অকারণ হয়রানি, দুর্ব্যবহারসহ সৃষ্টি করেন কৃত্রিম জটিলতা। ফলে তার হয়রানি, জালিয়াতি আর দুর্নীতিতে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীদের দুর্ভোগের অন্ত থাকে না।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, জমির নামজারি ও খাজনা পরিশোধসহ ভূমি-সংক্রান্ত কোনো প্রয়োজনে তার কাছে গেলে টাকা ছাড়া মজিবরের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না। টাকা না দিয়ে তার সঙ্গে কথা বললে দুর্ব্যবহার করেন। অনলাইনে নামজারির আবেদন করা হলেও মেলে না প্রতিকার। আবেদন দীর্ঘদিন ‘পেন্ডিং’ থাকলে ভুক্তভোগীদের সশরীরে তার সামনে হাজির হতেই হয়। মজিবরের লোকের সঙ্গে যোগাযোগ করে চাহিদামাফিক টাকা না দিলে নামজারির আবেদন নামঞ্জুরের প্রার্থনা করে এসি (ল্যান্ড) বরাবর নেতিবাচক মন্তব্য লিখে প্রতিবেদন পাঠিয়ে দেন।

মজিবর ভাতের চেয়ে বেশি খান ঘুষ। ঘুষ গ্রহণ করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। ঘুষের দরদাম করে টাকা বুঝে নেওয়ার জন্য রয়েছেন তার এক ভাতিজা। এ ছাড়া বিশ্বস্ত কয়েকজন বহিরাগতও রয়েছেন, যাদের দেখলে মনে হয়, এরা এই ভূমি অফিসেরই হর্তাকর্তা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, নিষ্কণ্টক ১ থেকে ৩০ শতাংশ জমির নামজারির আবেদন উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানোর জন্য শতাংশপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মজিবরকে দিতে হয়। জমির পরিমাণ বেশি হলে বাড়ে ঘুষের পরিমাণও। ‘খ’ তফসিলভুক্ত জমির নামজারির আবেদনের জন্য শতাংশপ্রতি তাকে দিতে হয় কমপক্ষে ৫ হাজার টাকা।

কাচপুর ইউনিয়নের বাঘুরি গ্রামের আব্দুল মালেকের আবেদনের (নং-৫৮০৮৩৭৮) নামজারি মামলা নং-৭৫৬৮/২২-২৩, খতিয়ান নম্বর ১৪২৮-এ ভুল করার কারণে পরপর তিনবার প্রতিবেদন পাঠাতে হয়। বিনিময়ে তাকে প্রতিবার গুনতে হয় ৬ হাজার করে মোট ১৮ হাজার টাকা।

সাদীপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল মতিন, পিতা ক্বারী দীন মুহাম্মদ, নামজারি আবেদন নম্বর ১১৬৮৮০৬৩৭, মিউটেশন নং-৩১১৬/২৫-২৬-এর প্রতিবেদন পাঠাতে মজিবরকে দিতে হয় ২২ হাজার টাকা।

চলতি বছর জানুয়ারিতে নামজারি মামলা নং-৮৩৭৮/২৫-২৬, ৮৩৮২/২৫-২৬ এবং ৮৩৮৩/২৫-২৬ নামজারি প্রস্তাব পাঠানোর জন্য মজিবরের চাহিদামাফিক টাকা না দেওয়ায় প্রস্তাবে নেতিবাচক মন্তব্য লিখে আবেদন নামঞ্জুরের সুপারিশ করেন। পরবর্তীতে অভিন্ন ভুক্তভোগীগণ গত ১২ সেপ্টেম্বর পুনরায় নামজারির আবেদন করেন। মামলা নম্বর যথাক্রমে: ৩৪৭৭/২৬-২৭, ৩৪৫৬/২৬-২৭, ৩৪৬৪/২৬-২৭। মজিবর রহমান সেগুলোও ‘নামঞ্জুর’ করে এসি (ল্যান্ড) অফিসে প্রতিবেদন পাঠান। ভুক্তভোগীরা সরাসরি এসি (ল্যান্ড) এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই প্রস্তাব মজিবরের কাছে ফেরত পাঠান। মজিবর যথারীতি ‘আরএস ১৬২৪ দাগে কোনো জমি খালি নেই’ মর্মে নেতিবাচক মন্তব্য লিখে এসিল্যান্ডের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা এই দাগের সমস্ত নামজারির খসড়া কপি উত্তোলন করে দেখতে পান যে, জমির পরিমাণ সঠিক রয়েছে। বালাম বহিতে অতিরিক্ত ‘মাইনাস’ দেখিয়ে ‘জমি নেই’ উল্লেখ করা হয়েছে। এটি মজিবরের পয়সা হাতিয়ে নেওয়ার কৌশল। খতিয়ান থেকে অতিরিক্ত জমি ‘মাইনাস’ দেখিয়ে বলা হয়, এই খতিয়ানে কোনো খালি জমি নেই। এসব বিষয়ে এসি (ল্যান্ড)কে জানালে তিনি আবারও আবেদন ফেরত পাঠান। এতে আরও বেশি ক্ষিপ্ত হন মজিবর। আর তখন এক দাগের জমি অন্যজনের নামে সুপারিশ দিয়ে প্রতিবেদন পাঠান। সেটির ভিত্তিতে এসি (ল্যান্ড) নামজারি করে দেন। এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত ১২/০৯/২৬ তারিখের আবেদন নং ১৬৯৫১৬২৫, মিউটেশন মামলা নং-৩৪৭৭/২৬-২৭ নামজারি খতিয়ান নং ২০২৬১০০৩৭০-এর নামজারি সম্পন্ন হয় গত ১২/১১/২৬ তারিখ। কপি হাতে পেয়ে দেখতে পাই যে, নামজারির আবেদনে আমার (শহিদুল ইসলাম) নামে ৪৯.০৯ শতাংশ এবং আমার আম্মা লুৎফুন নাহারের নামে ৫ শতাংশ, চারটি দাগে মোট ৫৪.০৯ শতাংশ জমির জন্য আবেদন করি। আবেদনকৃত আরএস ১৬২৪ দাগের ১৯.৩৪ শতাংশ জমি নামজারি থেকে বাদ দেওয়া হয়। অথচ বণ্টননামা দলিল অনুযায়ী লুৎফুন নাহারের ৫ শতাংশ জমি আরএস ১৬২৪ নম্বর দাগে। যে ৩টি দাগের নামজারি দেওয়া হয়েছে, সেখানে লুৎফুন নাহারের কোনো অংশ নেই। উল্লেখিত নামজারিতে লুৎফুন নাহারের নাম থাকলেও প্রকৃতপক্ষে এখানে তার কোনো মালিকানা নেই। অপরদিকে নামজারি আবেদন নং ১৬৯৪৬২৮৯, তারিখ ১১/০৯/২৬, মিউটেশন মামলা (নং ৩৪৫৬/২৬-২৭)-এ আবেদন করা হয় ১৪ শতাংশ জমির নামজারির জন্য। কিন্তু নামজারি করা হয়েছে ১৩.২২ শতাংশ। এখানেও দশমিক ৭৮ শতাংশ কম দেওয়া হয়েছে। নায়েব মজিবরকে ঘুষ না দেওয়ায় উল্টাপাল্টা প্রতিবেদন দিয়ে আমার নামজারি আরও জটিল করে দিয়েছেন। জানি না এই সমস্যার কীভাবে সমাধান হবে!

তথ্যানুসন্ধানে জানা যায়, এভাবে একজনের জমি অন্যজনকে দিয়ে কৃত্রিম জটিলতা সৃষ্টি করে নায়েব মজিবর দুহাতে লুটে নিচ্ছেন অর্থ। নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন বহুতল ভবন। আত্মীয়-স্বজনের নামেও গড়েছেন সম্পত্তি। অর্থ-সম্পদের তথ্য গোপন করতে নিজের সম্পত্তির ওপর লাগিয়ে রাখছেন নিকটাত্মীয় অন্য কারও সাইনবোর্ড। তবে স্থানীয় সবাই জানেন, এটি মজিবরেরই সম্পত্তি। নিজ এলাকা নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের পাশে দিঘির পাড়ে রয়েছে ৩টি পাঁচতলা বাড়ি। নারায়ণগঞ্জ শহরে আছে একাধিক বাড়ি। ঢাকার গুলশানে রয়েছে ফ্ল্যাট। ভগ্নিপতির নাম সামনে রেখে চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস ব্যবসা। মজিবর যে ব্যক্তিগত গাড়িটিতে চড়ে ভূমি অফিসে আসেন, এটির রেজিস্ট্রেশনও তার এক আত্মীয়ের নামে। ফলে ধূর্ত মজিবরকে কাগজ-কলমে প্রমাণ করা দুঃসাধ্য।

টাকা ছাড়া একটি নামজারি প্রস্তাবও মজিবর এসি (ল্যান্ড) অফিসে পাঠান না। এ নীতি তার চাকরির সূচনালগ্ন থেকেই। ঘুষ গ্রহণের সর্বোচ্চ শাস্তি এই দেশে কী হতে পারে—মজিবরের সেটি জানা। সর্বোচ্চ কাছাকাছি অন্য আরেকটি ইউনিয়ন ভূমি অফিসে বদলি। টাকার কাছে সবাই পদানত। জায়গামতো টাকা ঢাললে চাকরিচ্যুতির আদেশ দেওয়ার কলমও ভোঁতা হয়ে যায় এই দেশে। এসবই জানেন ‘ম্যানেজ মাস্টার’ মজিবর। আর এ কারণেই তিনি ঘুষ গ্রহণে এতটা অকুতোভয় আর নির্ভীক। রূপগঞ্জ মুড়াপাড়া ভূমি অফিসে থাকতে সেখানকার তৎকালীন আওয়ামী লীগের এমপি ও ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজীর (তৎকালীন পাট ও বস্ত্রমন্ত্রী) ভূমি-সংক্রান্ত জাল-জালিয়াতি মজিবর ‘জায়েজ’ করে দিতেন। এ কারণে গাজীর সঙ্গে তার গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। গাজীর ঢাকার বাসায়ও ছিল অবাধ যাতায়াত। ফলে সাধারণ কোনো ভুক্তভোগী তাকে ফোনে না পাওয়ার কথা জানালে মজিবরের ঝাঁঝালো উত্তর, ‘রাখেন মিয়া! মন্ত্রী-এমপির ফোন ধরারই টাইম পাই না…!’ আর কাউরে গোনার টাইম আছে?’

নারায়ণগঞ্জ জেলাধীন কাঁচপুর সার্কেল একটি শিল্পাঞ্চল। যারা নতুন শিল্প স্থাপন করেন, তাদের কাছে ঘুষের এই টাকা ‘হাতের ময়লা’। কিন্তু যারা নিম্ন আয়ের শ্রমজীবী ও পৈতৃকসূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক, তাদের কাছে অন্যায্য এ অর্থ পাহাড়সম বোঝা। তারা এই বোঝা আর বহন করতে পারছেন না। কিন্তু জমির মালিকমাত্রই তার কাছে ‘ধরা’—এই বিবেচনায় অনেক ভুক্তভোগী নাম প্রকাশও করতে চান না। মজিবরের পোষা দালালচক্রের মাধ্যমে কাজ না করালে আরও বেশি অর্থ খরচ, আরও বেশি হয়রানিতে পড়ার ঝুঁকি রয়েছে। রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই অভিযোগের কোনো অনুসন্ধান হয়নি। দুদকে অভিযোগ করেও কোনো কাজ হয় না—এমন একটি ধারণা থেকে নতুন করে হয়রানির ভয়ে এখন আর কেউ সনামে মজিবরের বিরুদ্ধে অভিযোগ দিতে চান না। তবে মজিবরের দুর্নীতিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা মনে-প্রাণে চান কাচপুর সার্কেল সাদীপুর ভূমি অফিসটিতে দুদক টাস্কফোর্স ঝটিকা অভিযান পরিচালনা করুক। সেই সঙ্গে মজিবরের দুর্নীতি এবং নামে-বেনামে গড়ে তোলা অবৈধ সম্পদের তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।

এদিকে ঘুষ, দুর্নীতি ও কৃত্রিম জটিলতা সৃষ্টি করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে আজ (রোববার) যোগাযোগ করা হয় সাদীপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মজিবরের সঙ্গে। তাকে একাধিকবার কল করা হয়। যোগাযোগের জন্য এসএমএস দেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

ভূমি অফিসে ঘুষের রাজত্ব, দুদকের অভিযান চান ভুক্তভোগীরা

আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

আপডেট সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬