ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩

বরগুনার সদর উপজেলার গৌরীচন্না বাজার মহাসড়কে মিশুক উল্টে চালক ও দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

১৫ নভেম্বর (রোববার) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশু গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন প্রাথমিকভাবে সুস্থ থাকলেও অপর শিক্ষার্থীর হাঁটু ও হাতের চামড়া মারাত্মকভাবে উঠে গেছে। এ ছাড়া মিশুকচালকের পায়েও গুরুতর আঘাত লেগেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মোঃ আবদুল মোতালেব, সাংবাদিক নেতা ডাঃ এনামুল হক, মোঃ ইদ্রিস আলী ও মোঃ কাকন হাওলাদার।

তাঁরা জানিয়েছেন, বিদ্যালয়সংলগ্ন মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। তাই এ সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে বিদ্যালয় চলাকালীন সময়ে সব ধরনের যানবাহন ধীরগতিতে চলাচল করতে হবে। শিশুদের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই অবহেলা করা যাবে না। এ সময় তাঁরা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যানবাহনচালক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

এলাকাবাসীর দাবি, বিদ্যালয়সংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং প্রয়োজনে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

উল্লেখ্য, গৌরীচন্না বাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করলেও রাস্তার দুই পাশের ফুটপাত দখল হয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে প্রশাসন রহস্যজনকভাবে নীরবতা পালন করছে বলে অভিযোগ রয়েছে।

এ সড়ক দিয়ে গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীচন্না কলেজ, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল ও ফজলুল হক মাস্টার সাহেবের মাদ্রাসার প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থীসহ বাজারের শত শত মানুষ যাতায়াত করেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩

আপডেট সময় ০১:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬