ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) এ ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে এসব শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে ছড়ানো ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও চরিত্রহননের প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাফ্যাক্ট সক্রিয় রয়েছে। অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৫৫২টি প্রকাশ করা হয়েছে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর।

তিনি আরও জানান, সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচার করে—এমন ১৯টি ওয়েবসাইটও চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট। এ ছাড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো আট শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সংশ্লিষ্ট বিষয়ের ওপর ফিচার ও সচেতনতামূলক বার্তাও নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব ফিচার ও বার্তা তথ্য অধিদপ্তরের দাফতরিক ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬