ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ

জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কিনবে সরকার। জন্মনিয়ন্ত্রণের এসব খাবার বড়ি কিনতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।

এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬