ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় আরও ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ।

এদিকে, রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সাততলা হাসপাতাল ভবন এবং সাততলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের দুটি ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় হবে ২৩০ কোটি ৮৬ লাখ টাকা এবং অ্যাকাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০৮ কোটি ৫৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের আওতায় দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়। কাজটি বাস্তবায়ন করছে ম্যাক্স-র‌্যাঙ্কেন (জেভি)।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথম ভেরিয়েশনে ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা। এবার দ্বিতীয় ভেরিয়েশনে আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। ফলে মূল চুক্তিমূল্যের তুলনায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ২৯ দশমিক ১৮ শতাংশ।

অন্যদিকে, রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় সাততলা হাসপাতাল ভবন নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য এ ভবনে দুর্ঘটনা ও জরুরি বিভাগ, বহির্বিভাগ, ল্যাবরেটরি, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বিভাগ থাকবে। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা এ কাজের চুক্তিমূল্য ২৩০ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৫১৬ টাকা। কাজটি পেয়েছে নূরানী কনস্ট্রাকশন লিমিটেড।

একই প্রকল্পের আওতায় সাততলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সাততলা ফাউন্ডেশনের ওপর নির্মিতব্য এ ভবনের চুক্তিমূল্য ১০৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩০৪ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা

আপডেট সময় ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬