আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইত্তিজা হাসান মনির।
এ সময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মরিয়ম বেগম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জেসমিন আক্তার।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তিজা মনি-নিজস্ব প্রতিবেদক 


















