ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল বেদে পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩০ লিটার চোলাই মদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা, টাকা গণনার একটি মেশিন এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে এ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















