বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
মাওলানা মো. আবদুল মোতালেব-স্টাফ রিপোর্টার 




















