ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি

ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে মাটির নিচে বিশাল এক নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনা উন্মোচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ভূগর্ভস্থ স্থাপনার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে ঘেরা বিশাল এই স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

নতুন এই শহরে ‘ফাত্তাহ-১’ ও ‘খাইবার শেকান’-এর মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। এ ছাড়া সেখানে পণ্য পরিবহনের কিছু সাধারণ ট্রাকও ছিল, যেগুলোর পেছনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লুকিয়ে রাখা হয়েছে।

স্থাপনাটি পরিদর্শনের সময় মেজর জেনারেল আলী আবদোল্লাহি শত্রুদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর আবারও হামলা হলে তার জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

এর আগে ২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অনেক সমরাস্ত্র স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে আইআরজিসি জানিয়েছে, মাটির অনেক গভীরে অবস্থিত এসব সুরক্ষিত কমপ্লেক্সে ড্রোন ও অস্ত্র উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।

আইআরজিসির মুখপাত্র জানান, প্রবল বোমা হামলার মুখেও উৎপাদন যেন ব্যাহত না হয়, সে জন্যই এই ব্যবস্থা। মূলত ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও নিজেদের শক্তিশালী সামরিক ভিত্তি প্রমাণ করতেই ইরান পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করেছে।

গত মার্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জনের মধ্যেই এই স্থাপনা উন্মোচন করে তেহরান মূলত নিজেদের অক্ষত ক্ষেপণাস্ত্র সক্ষমতার বার্তা দিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

আপডেট সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬