ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা হাটখোলা গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জগৎ দাসের মৃত্যুতে স্কুলে এক মিনিট নীরবতা পালন এবং তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

বোনের বাড়ি গোপালদী বেড়াতে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে মঙ্গলবার তার মৃত্যু হয়। বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। পড়াশোনা করে একদিন বড় হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল সেই স্বপ্ন।

পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। যে সন্তানকে ঘিরে বাবা-মা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই সন্তানকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা। সন্তানের স্মৃতিতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। জগৎ দাসের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু

আপডেট সময় ০৭:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬