ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের আওতাধীন আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

নিহত লাইনম্যান মো. রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান। তিনি বলেন, রাণীনগর পল্লী বিদ্যুতের আওতাধীন আত্রাই উপজেলার বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকেল থেকেই রাণীনগর জোনাল অফিসের একটি দল লাইন মেরামতের কাজ করছিল।

রাত ৮টার দিকে মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন লাইনম্যান মো. রতন হোসেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ

আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬