কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) তাঁকে এ সম্মাননা প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, কর্মদক্ষতা, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মো. সাজ্জাদ রোমন অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশের তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঈশ্বরগঞ্জের সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
পুরস্কারপ্রাপ্তির এ অর্জনে ওসি মো. সাজ্জাদ রোমনকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা এবং তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরোপ্রধান 




















