ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে বিভিন্ন হাউজিং এলাকায় প্রভাব বিস্তার, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ক্লাবকেন্দ্রিক কর্মকাণ্ড এবং জমি দখলসংক্রান্ত অভিযোগও সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী মহল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মহানগরের একাধিক নেতা বলছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো রাজনৈতিক সংগঠনের ওপর বর্তানো উচিত নয়। তবে দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং পরিচালনার মতো কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সচেতন মহলের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

আপডেট সময় ০৩:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬