ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

বাঁচার আকুতি বেরোবির সাবেক শিক্ষার্থী সোহেলের, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

জন্মগতভাবে এক পা অচল। অন্য পা দিয়ে কোনোরকমে চলাফেরা করতেন। জীবিকার তাগিদে নানা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবন চালিয়ে যাচ্ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সুহাইল হাসান (সোহেল)। কিন্তু একের পর এক দুর্ঘটনা ও শারীরিক জটিলতায় এখন প্রায় শয্যাশায়ী তিনি। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।

সোহেল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (ষষ্ঠ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তাঁর শিক্ষার্থী পরিচিতি নম্বর ১৩০১০৭১। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী, জন্মগতভাবে তাঁর একটি পা অচল। অন্য পা দিয়ে কোনোরকমে চলাফেরা করতেন। কয়েক মাস আগে কোমরে পিএলআইডি (PLID) সমস্যায় আক্রান্ত হন। এর মধ্যে চাঁদপুরে জীবিকার প্রয়োজনে অবস্থানকালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে ছোট মেয়েও ছিল। চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁর মেয়েও মাথায় আঘাত পায়।

দুর্ঘটনার পর সিএনজির ভেতরে আটকে পড়েন সোহেল। পরে ওয়েল্ডিং কর্মীদের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অটোরিকশা কেটে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে চাঁদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর ডান পায়ের দুটি হাড় গুরুতরভাবে ভেঙে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিজ এলাকা বগুড়ায় নেওয়া হয় এবং একটি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়।

সোহেল জানান, আগে থেকেই তাঁর কিডনি ও লিভারের জটিলতা ছিল। পাশাপাশি কোমরের সমস্যাও ছিল। এসব শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচারটি সতর্কতার সঙ্গে করতে হয়েছে। অ্যাম্বুলেন্স ভাড়া ও অস্ত্রোপচারসহ প্রাথমিক চিকিৎসায় তাঁর পরিবারের দুই লাখ টাকার বেশি খরচ হয়েছে। এ অর্থের বড় অংশই ধারদেনা করে জোগাড় করতে হয়েছে।

অস্ত্রোপচারের কয়েক দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, পেটব্যথা, পেট ফুলে যাওয়া, বমি, জ্বর, খাওয়ায় অনীহা ও কোমরে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেলের ভাষ্য, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পেটে আলসার, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত জটিলতা এবং লিভার ও কিডনির সমস্যার অবনতির কথা জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে আরও কয়েক মাস নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকতে হবে। এ জন্য প্রতিদিন ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ বাবদ উল্লেখযোগ্য অর্থ ব্যয় হচ্ছে।

সোহেল বলেন, ‘আমার পরিবার নিম্নবিত্ত। অস্ত্রোপচারের জন্য অনেকের কাছ থেকে ধারদেনা করে টাকা জোগাড় করা হয়েছে। এখন আর কারও কাছ থেকে টাকা ধার নেওয়ার সুযোগ নেই। প্রতিদিনের ওষুধ ও চিকিৎসার খরচ চালানো পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমি বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বন্ধুবান্ধব ও পরিচিত সবার কাছে সাধ্যানুযায়ী সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘সবার দোয়া ও সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পেলে চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমার এই কঠিন সময়ে কেউ পাশে দাঁড়ালে তা আমার ও পরিবারের জন্য অনেক বড় সহায়তা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বাঁচার আকুতি বেরোবির সাবেক শিক্ষার্থী সোহেলের, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

আপডেট সময় ০২:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬