ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতের দাবি রাসেল ফকিরে

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক প্রেস ক্লাব, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রাসেল ফকির। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং স্বাধীনভাবে নির্ভয়ে সংবাদ প্রকাশের উপযুক্ত পরিবেশ অবিলম্বে নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

সম্প্রতি এক বক্তব্যে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, প্রায়ই সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, হুমকি ও পেশাগত কাজে বাধার সৃষ্টি করা হয়। এ ধরনের অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।”

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

মোঃ রাসেল ফকির আরও বলেন, “সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে যদি আর কোনো সাংবাদিক নির্যাতিত হন, তবে বাংলাদেশের কোনো গণমাধ্যমকর্মী আর ঘরে বসে থাকবে না। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের ‘কলম’। এর মাধ্যমে আমরা অবিরাম সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।”

ভয়ভীতি ও হুমকির তীব্র নিন্দা, প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন

গণমাধ্যমকর্মীদের কাজের বর্তমান বাস্তব চিত্র তুলে ধরে মোঃ রাসেল ফকির বলেন, “গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশ করতে গেলে বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মহলের পক্ষ থেকে প্রায়ই ভয়ভীতি প্রদর্শন এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ধরনের পরিস্থিতি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।”

তিনি সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের বিনীত আকুল আবেদন, দয়া করে গণমাধ্যমকর্মীদের দিকে একটু সুদৃষ্টি দিন। আমরা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া সম্পূর্ণ নিরাপদে বাস্তব চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে পারি—এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।”

স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তিনি সংশ্লিষ্ট মহল ও সচেতন নাগরিকদের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিতের দাবি রাসেল ফকিরে

আপডেট সময় ০১:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬