ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকারের শতকোটির সম্পদ লুট করেও অধরা রাজস্ব বোর্ডের সাবেক সদস্য জিয়াউদ্দিন গেজেটের বাইরে থাকা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা? গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের

বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহও কম নয়। তবে প্রচলিত সেই ধারার বাইরে গিয়ে একেবারে ঘরোয়া ভঙ্গিতে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবির সঙ্গে তাঁর দেওয়া ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

কেউ দেখছেন নিছক রসিকতা, আবার কারও প্রশ্ন, অন্য অভিনেত্রীদের মাতৃত্বকালীন ফটোশুটকেই কি ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন তিনি? উৎসবের আমেজের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন সামান্থা। সেখানে তাঁকে সোফায় হেলান দিয়ে শুয়ে পোশাক কিছুটা তুলে পেটের অংশ ক্যামেরার সামনে মেলে ধরতে দেখা যায়।

ছবিটিতে নেই বিশেষ কোনো সাজসজ্জা কিংবা ফটোশুটের জমকালো আয়োজন। বরং বেশ স্বাভাবিক ও অনাড়ম্বর ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবিটির সঙ্গে সামান্থা লিখেছেন, ‘ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট।’ তাঁর এই রসিকতাপূর্ণ ক্যাপশন প্রকাশ্যে আসার পরই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

বিশেষ করে মাতৃত্বকালীন ফটোশুটের প্রচলিত আয়োজনের সঙ্গে সামান্থার ছবির ভিন্নতা নজর কেড়েছে অনেকের। বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক অভিনেত্রী এর আগে মাতৃত্বকালীন ফটোশুটের মাধ্যমে আলোচনায় এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রাধিকা আপ্তে ও বিপাশা বসু। এসব ফটোশুটে তারকাদের সাজপোশাক, আলোকচিত্র ও উপস্থাপনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আলোচনা হয়েছে।

সামান্থার পোস্টের পর সেই প্রসঙ্গই আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, অন্য অভিনেত্রীদের এমন আয়োজনকে ব্যঙ্গ করতেই কি নিজের ছবিকে ‘ম্যাটারনিটি শুট’ বলেছেন তিনি? কেউ কেউ জানতে চেয়েছেন, বিশেষ করে কাদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী।

তবে সবাই যে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন, তা নয়। অনেকে সামান্থার সহজ ও স্বতঃস্ফূর্ত উপস্থাপনার প্রশংসা করেছেন। তাঁদের মতে, মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে প্রচলিত আড়ম্বরের বাইরে গিয়ে অভিনেত্রী ছবিটি ভাগ করে নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা?

আপডেট সময় ০১:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬