ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু ঘুষের বিনিময়ে ফের স্বপদে রেলওয়ে প্রকৌশলী কাজী ওয়ালী উল হক চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান

করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। একপর্যায়ে দম্পতির ‘ডেট নাইট’ এবং ব্যক্তিগত জীবন নিয়েও কথা ওঠে।

করণের প্রশ্নে কিয়ারার মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাদের।

আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তব জীবনে কিংবা ব্যক্তিগত জীবনেও থাকে? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ। জানতে চান, নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়? প্রশ্ন শুনে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তাঁর এই জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।

সিদ্ধার্থ-কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এদিকে অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শাহিদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা

করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা

আপডেট সময় ০৯:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬