ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল ১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের প্রক্সি জালিয়াতি করে চাকরি বাগালেন কক্সবাজার বিএমইটির মাসুম

৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর

চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম ঘাসিপুর। বাঘড়া বাজারের ঠিক পূর্ব পাশে ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত এই গ্রামে প্রায় ১৯৯টি পরিবারে ১ হাজার ৫০০ মানুষের বসবাস। তবে স্বাধীনতার এত বছর পরও গ্রামটিতে যাতায়াতের জন্য প্রকৃত কোনো পাকা রাস্তা কিংবা নদীর ওপর সেতু-সাঁকো নির্মিত হয়নি। ফলে চরম দুর্ভোগ ও অবরুদ্ধ অবস্থায় দুর্বিষহ দিন কাটছে এখানকার বাসিন্দাদের।

স্থানীয় স্থায়ী বাসিন্দা মোখলেস বেপারি, মুনসুর খাঁ, খায়ের মাঝি ও বাদশাহ মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, ইতোপূর্বে কয়েকবার এই এলাকায় সেতু নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ হয়েছে বলে তারা শুনেছেন। তবে বাস্তবে কোনো কাজের বাস্তবায়ন দেখতে পাননি।

বর্তমানে এই গ্রামের মানুষের মূল সড়ক বা বাঘড়া বাজারে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো নদীর পাড় ঘেঁষে তৈরি হওয়া প্রায় ৪ কিলোমিটারের একটি দীর্ঘ কাঁচা পথ। ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে এই ৪ কিলোমিটার পথের দুই পাশেই রয়েছে ডাকাতিয়া নদী এবং বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য তৈরি করা গভীর ও বিশাল বিশাল ঝিল (মাছের ঘের)। ফলে পুরো পথটিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে স্কুল-মাদ্রাসাগামী ছোট ছোট শিশুদের নিয়ে অভিভাবকেরা সব সময় চরম আতঙ্কের মধ্যে থাকেন। অসাবধানতাবশত যেকোনো সময় গভীর ঝিল বা নদীতে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এখানে নিত্যদিনের।

যোগাযোগের এই ভয়াবহ সংকটের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েন জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীরা। গ্রামে কেউ স্ট্রোক, হার্ট অ্যাটাক বা প্রসূতি মা অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো তাৎক্ষণিক যানবাহন বা অ্যাম্বুলেন্স আসার পথ নেই। ৪ কিলোমিটারের এই ঝুঁকিপূর্ণ কাঁচা পথ পাড়ি দিয়ে মূল সড়কে পৌঁছাতে পৌঁছাতেই অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এ ছাড়া নদী পারাপারের জন্য ঘাটে মাত্র একটি খেয়ানৌকা রয়েছে। কেউ একজন এপার থেকে ওপারে গেলে, অন্য কারও জন্য নৌকাটি আবার ফিরিয়ে আনা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। রাতের বেলা বা বর্ষাকালে এই নৌকায় পারাপার হওয়া যেন জীবন বাজি রাখার শামিল।

এলাকাবাসীর দাবি, সরকারি খাতায় এই গ্রামে ১৯৯টি পরিবার ও ৭৭০ জন ভোটার তালিকাভুক্ত থাকলেও কার্যত দেড় হাজারেরও বেশি মানুষ এই অবরুদ্ধ পরিস্থিতির শিকার। অর্থনৈতিকভাবে এলাকাটি মৎস্য ও প্রবাসী আয়নির্ভর হলেও ন্যূনতম যাতায়াত সুবিধা না থাকায় তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

দীর্ঘদিনের এই তীব্র জনদুর্ভোগের অবসান ঘটাতে এবং শিশুদের সার্বক্ষণিক যাতায়াতের ঝুঁকি এড়াতে চাঁদপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) সংশ্লিষ্ট সব দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অবহেলিত গাসিপুর গ্রামের বাসিন্দারা। তারা দ্রুত একটি টেকসই সংযোগ সড়ক এবং বাঘড়া বাজারসংলগ্ন নদীতে একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট!

৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর

আপডেট সময় ০৪:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬