ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল নারায়ণগঞ্জের ভূমি কর্মকর্তা খলিলুর রহমান কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার ময়মনসিংহে টিএসআই এনামুলের হাতে আবারও চোরাই মোটরসাইকেল উদ্ধার পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু’ শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে মাঠে ৩৬ প্লাটুন বিজিবি সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী সিদ্ধান্ত নেবে সরকার? নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন সৌদির সঙ্গে হজ চুক্তি, ২০২৭ সালে বাংলাদেশ থেকে যাবেন ৮৩ হাজার ৫০০ জন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন, সে লক্ষ্যেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে সাতজন, চান্দিনায় ছয়জন, বুড়িচংয়ে আটজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, বরুড়ায় চারজন, লাকসামে সাতজন, মনোহরগঞ্জে দুজন, নাঙ্গলকোটে ছয়জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাসে চারজন, হোমনায় তিনজন, মেঘনায় একজন, দেবিদ্বারে ছয়জন, মুরাদনগরে চারজন, বাঙ্গরা বাজার থানায় একজন এবং লালমাই থানায় সাতজন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে জেলার ১৮টি থানা ও ডিবির অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল নারায়ণগঞ্জের ভূমি কর্মকর্তা খলিলুর রহমান

কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০১:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬