ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের টিএসআই মোঃ এনামুল হক দ্বিতীয়বারের মতো চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন।
৯ নভেম্বর ২০২৬, সোমবার, একটি মোটরসাইকেল দেখে সন্দেহ হলে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর দায়ে সেটিকে থামার সংকেত দেন টিএসআই মোঃ এনামুল হক। এ সময় চালক মোটরসাইকেলটির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর গাইবান্ধার হওয়ায় চালককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। একপর্যায়ে চালক জানান, মোটরসাইকেলটি তাঁর চাচার এবং তাঁর চাচা বর্তমানে জেলে আছেন।
পরে টিএসআই মোঃ এনামুল হক অনলাইন থেকে মোটরসাইকেলটির মূল মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে যোগাযোগ করেন। এ সময় মালিক জানান, তাঁর মোটরসাইকেলটি হারিয়ে গেছে।
পরবর্তী সময়ে সংক্ষিপ্ত যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি ও সন্দেহভাজন ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 






















