ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে মাঠে ৩৬ প্লাটুন বিজিবি সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী সিদ্ধান্ত নেবে সরকার? নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন সৌদির সঙ্গে হজ চুক্তি, ২০২৭ সালে বাংলাদেশ থেকে যাবেন ৮৩ হাজার ৫০০ জন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, বিদায় জানালেন চিফ হুইপ জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
দুর্নীতি করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়

সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ

চলতি বছরের অন্যতম আলোচিত ও বিতর্কিত সরকারি কর্মকর্তা হলেন সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। বছরজুড়েই বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর দুর্নীতির নানা খতিয়ান ও খবর প্রকাশিত হয়েছে। তবে এত সব অভিযোগের পরও তিনি বহাল তবিয়তেই নিজের চেয়ার আঁকড়ে রেখেছেন। অভিযোগ রয়েছে, দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে উচ্চপদস্থ মহলকে ম্যানেজ করার মাধ্যমে সব সরকারের আমলেই সুবিধাজনক অবস্থানে থাকেন। মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ যেন তারই এক বাস্তব উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন।

সাব-রেজিস্ট্রাররা বলে থাকেন ক্যাশিয়ার ও দালাল হিসেবে। ইউনূস আমলেও একই চিত্র। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ম্যানেজ করে কয়েকশো কোটি টাকার বদলি বাণিজ্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে দুদকেও। অথচ বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছেন। সবাই বাহবা দিলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, এর মধ্যেও মাইকেল গংরা সুকৌশলে বদলি আদেশের আগে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে।

অনেকের প্রশ্ন, মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে কেন তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স থেকে সরানো হলো না। তাঁর পেছনে কী এমন শক্তিশালী নেটওয়ার্ক আছে যে ভুরি ভুরি অভিযোগ ও দুর্নীতির পাহাড় জমা হলেও তাঁর শাস্তি হচ্ছে না। জানা গেছে, তিনি এখন আরও বেশি বেপরোয়া। পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করছেন তিনি। গ্রাহকসেবার বদলে আরও দ্বিগুণ গতিতে ঘুষ লেনদেন হচ্ছে বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। সবার প্রশ্ন, আলোচিত, বিতর্কিত ও দুর্নীতির অভিযোগ যাঁকে নিয়ে সরগরম, সেই সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ কেনই বা স্বপদেই বহাল থাকবেন।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন সাব-রেজিস্ট্রার বলেছেন, আইনমন্ত্রীকে ম্যানেজ করে খিলগাঁও সাব-রেজিস্ট্রার হিসেবে একই জায়গায় রয়ে গেছেন তিনি। বিষয়টি এখন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সবচেয়ে আলোচনার বিষয়। ইতিমধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য এ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়। এবং তাঁদের দেওয়া হবে ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের বিভিন্ন এলাকার সাব-রেজিস্ট্রার হিসেবে। এই অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অথচ সাব-রেজিস্ট্রার মাইকেল আব্দুল্লাহ লটারি ব্যবস্থার বাইরে গিয়ে ঢাকার লোভনীয় সাব-রেজিস্ট্রি অফিসে স্বপদে বহাল আছেন। বিষয়টি সবার কাছে নতুন খেলা হিসেবে দেখছেন। খিলগাঁওয়ের বিতর্কিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও তদবিরের অভিযোগ ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা গেছে, তিনি আইনমন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছেন। শেষ পর্যন্ত যা রটেছে, তাই বাস্তবে ফলে গেল।

সবাই জানেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে প্রভাব বিস্তার করে তিনি দীর্ঘদিন ধরে সবচেয়ে আকর্ষণীয় স্টেশনগুলো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। সরকার পরিবর্তনের পরও বিভিন্ন মহলে ম্যানেজ করার মাধ্যমে তিনি তাঁর অবস্থান ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিজে প্রভাবশালী স্টেশনে থাকার পাশাপাশি অন্যান্য সাব-রেজিস্ট্রারদের লোভনীয় পদে বদলি ও পদায়নের একটি শক্তিশালী সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছেন এবং এর মাধ্যমে কোটি কোটি টাকার ‘বদলি বাণিজ্য’ করছেন বলে অভিযোগ রয়েছে। খিলগাঁও, সাভার, তেজগাঁওসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঢাকার আফতাবনগরেই তাঁর নামে-বেনামে প্রায় ২৯টি বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে, আফতাবনগরে মাইকেলের একটি ভবনে ২৯টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা হতে পারে বলেও ধারণা করা হয়েছে। আরও জানা গেছে, গুলশান-১ এলাকায় একাধিক ফ্ল্যাট ও সম্পত্তি রয়েছে। জানা গেছে, গুলশান-১-এর একটি ভবনে দুই ফ্লোরজুড়ে আবাসনের কথা উল্লেখ করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় সম্পত্তির কথাও এসেছে। এ ছাড়া গুলশান, নিকেতন, ধানমন্ডিসহ ঢাকার অভিজাত এলাকাগুলোতে তাঁর নিজের বা স্বজনদের নামে সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।

তাছাড়া দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি, মাছের ঘের ও খামারের কথাও বলা হয়েছে। আবার কিছু সম্পত্তি সরাসরি মাইকেলের নামে না থেকে স্বজন বা ঘনিষ্ঠদের নামে রয়েছে। ইতিমধ্যে মাইকেলকে ঘিরে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর পক্ষ থেকে ১৩ এপ্রিল দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি ধামাচাপা দেওয়ার জন্য প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালের ১০ মার্চ বন্দর স্টিলের মালিকানাধীন ৮১ শতাংশ জমি শেলটেক প্রাইভেট লিমিটেডের কাছে সাফ-কবলা দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট দলিলের নম্বর ২৫০৯। দলিলে সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৮৭ কোটি ৪০ লাখ টাকা। দলিল সম্পাদনের আগের রাতে সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ঘনিষ্ঠ এক উমেদারের নিকেতনের বাসায় ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বিপুল অঙ্কের এই সম্পত্তি হস্তান্তরের পুরো প্রক্রিয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে এত বড় অঙ্কের একটি সম্পত্তির দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি ফি, স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ব্যয়, দলিলমূল্য নির্ধারণ এবং অর্থ লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ২০ থেকে ৩০ জনের একটি মাস্তান বাহিনী গড়ে তুলেছেন। যাঁদের মাধ্যমে তিনি পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করেন। এক একটি শাখা থেকে প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি করেন।

তিনি এতটাই দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছেন যে তাঁর দাপটে পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে চলেছে। এখানে চেইন অব কমান্ড বলতে কিছু নেই। কমপ্লেক্সের ভেতরে-বাইরে তাঁকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। একাধিক ভুক্তভোগী এবং কয়েকজন সাব-রেজিস্ট্রার বলেছেন, মহাদুর্নীতিবাজ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ যেন কোনো অবস্থাতেই তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে জায়গা না পান, সে বিষয়ে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে মাঠে ৩৬ প্লাটুন বিজিবি

দুর্নীতি করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়

সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ

আপডেট সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬