ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো স্থাপন করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে শ্রমজীবী মানুষের জন্য বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুযোগ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্পাঞ্চলগুলোর মধ্যে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম রয়েছে। প্রাথমিকভাবে এই ছয়টি স্থানে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য নির্ধারিত এসব হাসপাতালের নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায় তাঁদের চিকিৎসাসেবার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সংসদে দেওয়া বক্তব্যে অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন খাতের সংকটের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

শিল্প খাতের বিকাশ রোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এমন সব ইচ্ছাকৃত নীতি বা পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ সম্ভব হয়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থাকেও তিলে তিলে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে যতটুকু গড়ে উঠেছিল, স্বৈরাচারের আমলে তা পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে হতো।

বর্তমান সরকারের গণমুখী দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। ফলে শ্রমিকসমাজসহ দেশের প্রতিটি মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তাঁর উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬