ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ-সংক্রান্ত প্রাপ্ত পত্র পাঠ করে সংসদ সদস্যদের বিষয়টি জানান তিনি।

স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম (NAM) ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে এমপি গাজী নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ মামলায় ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।

স্পিকার আরও জানান, গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধির সঙ্গে ১৭২ বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য গ্রেপ্তার হলে এ-সংক্রান্ত পত্র পাওয়ার পর তা যত দ্রুত সম্ভব সংসদে পাঠ করার বিধান রয়েছে। সেই বিধি অনুসরণ করেই স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

আপডেট সময় ০৬:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬