ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৫ জন, খুলনায় ২৭৭ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৭৭ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন

আপডেট সময় ০৬:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬