ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের ব্যবহারের জন্য বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পরিপত্রে বলা হয়, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমা নির্ধারিত ছিল।

তবে আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদির প্রাপ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি বলে নতুন পরিপত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

আপডেট সময় ০৪:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬