ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন

ঢাকায় পৌঁছেই জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারত্ব ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকায় পৌঁছেই জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ডাচেস সোফির

আপডেট সময় ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬