ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার অভিবাসননীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নে যে নীতি গ্রহণ করেছিলেন, তা ‘অতিরিক্ত কঠোর ছিল’ বলে এখন মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এমন মন্তব্য করেছেন তিনি।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমিয়ে আনতে পারায় তিনি নিজেকে ‘এ প্লাস’ দিতে পারেন। তবে ব্যাপক হারে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) বিষয়টি রাজনৈতিকভাবে তাঁর জন্য ‘ক্ষতিকর’ হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

ট্রাম্পের এই স্বীকারোক্তি এমন সময়ে এল, যখন তাঁর প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) জোর দিয়ে বলছে, তারা অভিবাসনবিরোধী কঠোর অবস্থান থেকে সরে আসছে না।

নির্বাচনের দিনের বিভিন্ন জনমত জরিপ বলছে, অর্থনীতি এবং দেশের গণতান্ত্রিক পরিবেশের পর মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন।

টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতে লাতিনো ভোটারদের ডেমোক্রেটিক পার্টির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা কংগ্রেসে দলটির বড় ধরনের বিজয় নিশ্চিত করতে সহায়তা করেছে।

সিক্সটি মিনিটসকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি তাঁর রিপাবলিকান দলের সহকর্মীদের জন্য ‘একই সঙ্গে সহায়ক ও ক্ষতিকর’ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “সীমান্ত বন্ধ করার ক্ষেত্রে আমি মনে করি, আমি ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য। মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ক্ষতিকর ব্যক্তিদের সরিয়ে দেওয়ার বিষয়ে আমি উচ্চ মূল্যায়ন পেয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “তবে আমার খারাপও লাগে, কারণ আমরা এমন অনেক মানুষকেও সরিয়ে দিয়েছি, যাদের ভালো চাকরি ছিল। তাদের একমাত্র অপরাধ বা আইন লঙ্ঘন ছিল অবৈধভাবে এই দেশে প্রবেশ করা।”

প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয়, আমার অভিবাসননীতি অতিরিক্ত কঠোর ছিল।”

ট্রাম্প আরও জানান, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে নিয়ে অভিবাসন ইস্যুতে কিছু করতে আগ্রহী তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এক বছর আগে সিক্সটি মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বেশ দৃঢ়ভাবে বলেছিলেন, তাঁর প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানগুলো যথেষ্ট কঠোর ছিল না।

সেই অবস্থান থেকে প্রায় পুরোপুরি সরে এসে রোববার তাঁর নমনীয় বক্তব্য হোয়াইট হাউসের আগের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ছিল।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “আমাদের সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের ক্ষেত্রে প্রশাসন তাদের কার্যক্রম কোনোভাবেই ধীর করবে না।”

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি—ডিএইচএস) পক্ষ থেকেও নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ডিএইচএসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কোনোভাবেই পিছু হটছে না কিংবা তাদের কার্যক্রম ধীর করছে না।”

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় নিশ্চিত হওয়ার পর ৩ নভেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অবশ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিবাসন কৌশল পরিবর্তনের বিষয়ে কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন।

নির্বাচনী ফলাফল নিয়ে লেখা দীর্ঘ এক অনলাইন পোস্টে ভ্যান্স লিখেছিলেন, “আমি মনে করি, আমাদের প্রয়োগ কৌশলে পরিবর্তন আনা যেতে পারে। যেমন, যারা অবৈধ শ্রমিক নিয়োগ দেয়, সেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর আরও বেশি নজর দেওয়া যেতে পারে।”

তবে শুক্রবার ট্রাম্প যখন অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন, তখন প্রশাসনের কঠোর অবস্থান থেকে সরে না আসার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদে প্রশাসনের কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে স্টিফেন মিলারকে বিবেচনা করা হয়।

আইসিইর সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। যা আগের দৈনিক ২ হাজার জন গ্রেপ্তারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

চলতি বছর পরিচালিত এসব কঠোর অভিযানের প্রতিবাদে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরে আইসিইবিরোধী বিক্ষোভ হয়েছে।

মিনিয়াপোলিসে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নামে যুক্তরাষ্ট্রের দুই বিক্ষোভকারী অভিবাসন বিভাগের এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার অভিবাসননীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল: ট্রাম্প

আপডেট সময় ০৩:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬