ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

‘রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে’: পাপিয়া

জামায়াতে ইসলামীকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াত, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

পাপিয়া বলেন, খাসির মাংস খাবা বলে যদি কুকুরের মাংস খাও, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ কি জামায়াতে ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেবেন? জামায়াতে ইসলামীর ভিতরে ইসলামের কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই, কোনো নমুনা নাই।

বিএনপির সাবেক এই এমপি আরও বলেন, সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে… শফিক সাহেবের মিটিংয়ে আর আসিয়েন না।

তিনি বলেন, বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করবে।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতারা এই জনসভায় উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

‘রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে’: পাপিয়া

আপডেট সময় ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬