ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

চলন্ত ট্রেনে ছিনতাই, পল্টনের নিচ থেকে ১৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার

চাঁদপুরে চলন্ত আন্তঃনগর ট্রেনে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতা ‘গরু জাহিদ’ ও ‘কালা জাহিদ’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।

আজ চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সাংবাদিকদের সামনে এ অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন একটি পরিবারের সদস্যরা। ভোর ৫টায় চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনে তাঁরা যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে ব্যবহারের জন্য পরিবারটির সঙ্গে ছিল ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা।

ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ভোরের নির্জনতা ও অসতর্কতার সুযোগ নিয়ে ট্রেনের কামরায় ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের মূল হোতা গরু জাহিদ, কালা জাহিদ ও তাদের সহযোগীরা ব্যাগটি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে ১৯ ভরি ওজনের স্বর্ণের সীতাহার, চেইন, রুলি বালা, আংটি, নগদ ৪৮ হাজার টাকা এবং গোল্ডেন রঙের একটি দামি আইফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারটি পুলিশকে অবহিত করলে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে ডিবি পুলিশের একটি দল। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা গরু জাহিদ, কালা জাহিদ ও তাদের অপর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে লুণ্ঠিত মালামাল কোনো বাসাবাড়িতে না রেখে নদীতীরের বড়স্টেশন ২ নম্বর ঘাটের পল্টনের নিচে জোয়ার-ভাটার পানির নাগালের বাইরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশ ২ নম্বর ঘাটের পল্টনের নিচে তল্লাশি চালিয়ে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা এবং ভুক্তভোগীর আইফোনটি উদ্ধার করে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত দস্যুতার মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে রেলওয়ে স্টেশন বা অন্য কোনো চোরাই সোনা সিন্ডিকেট জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে সর্বস্ব হারানো পরিবারটি মূল্যবান অলংকার ও অর্থ ফেরত পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ ও ডিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ অভিযানের ফলে রেলযাত্রী ও স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

চলন্ত ট্রেনে ছিনতাই, পল্টনের নিচ থেকে ১৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার

আপডেট সময় ০২:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬