কুমিল্লায় শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শৈল্পিক প্রতিভা বিকাশের লক্ষ্যে শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে সৃজনশীল ভাবনা ও নান্দনিক প্রতিভা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা এবং কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ পল্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী মোহাম্মদ শাহীন, অধ্যক্ষ, সিটি কর্পোরেশন অঙ্কনশালা, কুমিল্লা। সার্বিক আয়োজনে ছিলেন শাহীন আর্ট সেন্টারের পরিচালক সজীব খন্দকার।
অনুষ্ঠানে অতিথিরা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং আগামী দিনের প্রতিভাবান শিল্পী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 

























