মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সকাল ১০টা ৩০ মিনিটে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ নির্বাচনী আসনের এমপি আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সবুর, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা হেলথ অফিসার ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নছিব আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলার প্রশাসনিক দপ্তরসমূহের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 

























