ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা কমান্ডের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি এনামুল হক ভূঁইয়া নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংবাদিক রবীন্দ্র সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশ এক গভীর সংকট থেকে রক্ষা পেয়েছিল। সেদিন সেনাবাহিনীর দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়, এটি জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬