আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় অনুষ্ঠিত হয় লালমনিরহাটের আদিতমারী ঐতিহ্যবাহী ১৩তম রুহানীনগর বার্ষিক ইজতেমা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাবেশ।
প্রতি বছরের ন্যায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রুহানীনগরে তিন দিনের ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬। ৬ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। উক্ত সুধী সমাবেশে ইজতেমা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ক্বারী ফজলুল করিম, সেক্রেটারি হিসেবে মো. শামসুল হক মাস্টার ও ক্যাশিয়ারসহ সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ছফিউল্লাহ সাহেব, খতিব, রেলস্টেশন জামে মসজিদ, আদিতমারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মো. মোস্তাক আহমেদ সাহেব, সভাপতি, রুহানীনগর ইজতেমা বাস্তবায়ন কমিটি। আলহাজ মো. ফজলুল হক (অবসরপ্রাপ্ত সেনা), সভাপতি, জামিয়া কারীমিয়া রুহানিয়া, আদিতমারী।
সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা, রুহানীনগর মাদ্রাসা ও ইজতেমা বাস্তবায়ন কমিটি। জনাব মো. গিয়াস উদ্দিন মহাজন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি মো. আব্দুর রহমান কারীমী, পীর সাহেব, রুহানীনগর ও আমির, বাংলাদেশ মুসাফির কাফেলা।
উক্ত সুধী সমাবেশে স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য দেন। উক্ত ইজতেমার দুটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি হলো, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল এবং পুরুষদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা। এ ছাড়া সাইকেল গ্যারেজের সুব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ধরনের দোকান বসার ব্যবস্থা রয়েছে।
সুধী সমাবেশের বক্তারা বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই ইজতেমা ধর্মীয় মূল্যবোধ থেকে আয়োজন করা হয়। তাঁরা কোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাহায্য-সহযোগিতার আহ্বান জানান এবং সবাইকে উক্ত ইজতেমায় আসার আমন্ত্রণ জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের গুরুত্বের ওপরও জোর দেন।
মো. মিজানুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি 

























