ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

পীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বিভিন্ন দলের ৬ নেতাকর্মীর যোগদান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে মাদারগঞ্জ বন্দরের ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মিঠিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিঠিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রায়হান কবির প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিকূলতা ও দুর্দিনের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরেন এবং নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, মিঠিপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের চারজন পদধারী নেতাকর্মী ও সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজনসহ মোট ছয়জন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির নেতারা তাঁদের স্বাগত জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

পীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বিভিন্ন দলের ৬ নেতাকর্মীর যোগদান

আপডেট সময় ০৩:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬