ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সংরক্ষণের দাবিতে সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা, ক্ষোভ প্রকাশ ওয়ারিশ আরমা দত্তের

কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ির মালিকানা ও সংরক্ষণ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাড়িটির ওয়ারিশরা। ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে বাড়ির সামনে ওয়ারিশের লাগানো মালিকানা দাবির সাইনবোর্ড ভেঙে দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে এনসিপির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা এ ঘটনা ঘটান। সাইনবোর্ড ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন মহল। সেখানে একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিও রয়েছে। তবে এ বিষয়ে কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি।

সম্প্রতি বাড়িটির সামনে জমির মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড স্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত। তিনি ধীরেন্দ্রনাথ দত্তের একমাত্র ছেলে প্রয়াত সঞ্জীব দত্তের মেয়ে। সাইনবোর্ডে ওয়ারিশ সূত্রে নিজেকে জমিটির প্রকৃত মালিক দাবি করেন তিনি। সেখানে জমির দাগ নম্বর ১৮০০ এবং মৌজা ছোটরা, কুমিল্লা উল্লেখ করা হয়।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, ঐতিহাসিক বাড়িটি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পুরোনো স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের দাবি, বাড়িটি কোনো সাধারণ ব্যক্তিগত স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে।

এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্যসচিব মাসুমুল বারী কাওসার বলেন, ঐতিহাসিক বাড়িটি রক্ষার জন্যই তাঁরা সাইনবোর্ডটি ভেঙেছেন। এ কাজে সরকার ও বাড়ির ওয়ারিশ আরমা দত্তের সহযোগিতাও প্রত্যাশা করেন তাঁরা। বাড়িটির জায়গা বিক্রি কিংবা সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার কথাও জানান তিনি।

অন্যদিকে সাইনবোর্ড ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরমা দত্ত। তিনি বলেন, বাড়িটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং তিনি এর বৈধ ওয়ারিশ। বাড়ির জায়গা কীভাবে ব্যবহার করবেন, রাখবেন নাকি বিক্রি করবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। এভাবে বাড়ির সামনে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি প্রশাসনকে বিষয়টি জানানোর কথা বলেন।

এদিকে এনসিপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বাড়িটি রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার কথাও জানিয়েছে দলটি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, সাইনবোর্ড ভাঙার বিষয়ে এখনো কেউ তাঁকে অবহিত করেননি।

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার—দুই বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া এ বিরোধের সমাধানে এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সংরক্ষণের দাবিতে সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা, ক্ষোভ প্রকাশ ওয়ারিশ আরমা দত্তের

আপডেট সময় ০৩:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬