ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের সামিউল ইসলাম ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী নওগাঁয় নিখোঁজের এক দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন? উত্তরা-তুরাগে মিথ্যা মামলার নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টা টোল মওকুফ পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পর বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে রেখে গেছে মনে করে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যান। কিছুক্ষণ পর সেটি বিস্ফোরিত হয়।

এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু

বাড়ির দরজায় মুড়ির প্যাকেট, খুলতেই বিস্ফোরণে আহত জামায়াত নেতা

আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬