ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। চুনা কারখানাগুলো ঘণ্টায় ২০ হাজার ফুট অবৈধ গ্যাস ব্যবহার করে। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ টাকার রাজস্ব হারাচ্ছে। রোববার উপজেলার পিরোজপুর, সোনাখালী ও প্রতাবেরচরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্সক্যাভেটর দিয়ে চুনা কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬