ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি রাজেশ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান চট্টগ্রামের ডিসির ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট, প্রত্যাহার জামালগঞ্জের এসিল্যান্ড কৃষি সহায়তায় নয়ছয়: ডিএইর ঢাকা অঞ্চলের পিডি কাইয়ুমের অপকর্মের জালে কৃষকের হাহাকার পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ইয়ামাল, এমবাপে নাকি কেইন—ব্যালন ডি’অর জিতবেন কে? চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

চুমুকাণ্ডে মাদ্রাসাশিক্ষকের পক্ষে যুক্তি দিতে গিয়ে ফেঁসে গেলেন আইনজীবী!

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেহ উদ্দিনের পক্ষে সাফাই দিতে গিয়ে আইনজীবী নিজেই ফেঁসে গেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম দাবি করেছেন, এক-দুই বছর আগেও ওই শিশু শিক্ষকের কাঁধে চড়ে তাঁর দাড়ি টেনেছে। তবে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, ওই সময় অভিযুক্ত ব্যক্তি শিক্ষক ছিলেন কি না। জবাবে আইনজীবী বলেন, ‘তখন ছিলেন না, পরে হয়তো আসছেন।’

রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আইনজীবী শরিফুল আলমকে এসব কথা বলতে শোনা যায়। তাঁর বক্তব্যের ওই অংশ ফেসবুকে নানা আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, এক-দুই বছর আগে অভিযুক্ত ব্যক্তি শিক্ষক না থাকলে শিশুটির তাঁর কাঁধে চড়ার দাবি কীভাবে করেন? জবাবে আইনজীবী বলেন, ‘তখন ছিলেন না, পরে হয়তো আসছেন।’ এরপর তিনি বলেন, ‘কিন্তু খেলা করছেন এই শিক্ষকের সঙ্গে।’

এদিকে রোববার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসাশিক্ষকের জামিন চেয়ে রোববার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে ১৯ অক্টোবর টঙ্গীর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।

এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ

চুমুকাণ্ডে মাদ্রাসাশিক্ষকের পক্ষে যুক্তি দিতে গিয়ে ফেঁসে গেলেন আইনজীবী!

আপডেট সময় ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬