ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’ পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড সহকারী কর কমিশনার তানজিনা সাথীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রামের জেএম সেন হলে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ উপবন সংরক্ষক এমএ হাসানের নামে এসএ পরিবহনে এক লাখ টাকা পাঠানোর অভিযোগ রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার রাজীবপুরের ভূমি কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের

চলচ্চিত্র সাংবাদিকদের নির্বাচনের তারিখ ঘোষণা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।

তিনি জানান, গত ৮ অক্টোবর বাচসাসের নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরে মঙ্গলবার দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।’

বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও এবার জমজমাট নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’

চলচ্চিত্র সাংবাদিকদের নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট সময় ০৮:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬