ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’ পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড সহকারী কর কমিশনার তানজিনা সাথীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রামের জেএম সেন হলে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ উপবন সংরক্ষক এমএ হাসানের নামে এসএ পরিবহনে এক লাখ টাকা পাঠানোর অভিযোগ রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার রাজীবপুরের ভূমি কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের

‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’

প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তাঁরা সব সময় এসেছেন। তবে তাঁদের আগেও কেউ কেউ এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার জন্য শহীদ মুক্তিযোদ্ধারা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে “সাম্প্রদায়িক সম্প্রীতি” শব্দটি এড়িয়ে চলি। কারণ, আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি দিই না। পৃথিবীর সব দেশেই বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষও থাকেন। কিন্তু আমরা এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। সে জন্য আমরা সবাই বাংলাদেশি নাগরিক। এই পরিচয় নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, ‘আমরা এ দেশের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য রক্ত ঝরিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করি না। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং, যারা আপনাদের সব সময় ভোটব্যাংক হিসেবে বিবেচনা করেছিল, গতবার আপনারা তাদের সেই ধারণা ভেঙে দিয়েছেন। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। আস্থা ও বিশ্বাসের প্রতীক আমাদের নেতা তারেক রহমান।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’

‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬