ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’ পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড সহকারী কর কমিশনার তানজিনা সাথীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রামের জেএম সেন হলে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ উপবন সংরক্ষক এমএ হাসানের নামে এসএ পরিবহনে এক লাখ টাকা পাঠানোর অভিযোগ রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসছে শুক্রবার প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি ও ভারতীয়সহ চারজন গ্রেপ্তার রাজীবপুরের ভূমি কর্মকর্তা সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ হারের পর ক্রিকেটারদের এক থাকার বার্তা তামিমের

বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, খেলাতে বললেন বেছে বেছে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে জাসপ্রিত বুমরাকে ফিট রাখতে চায় ভারত। এ জন্য তিন সংস্করণে নিয়মিত না খেলিয়ে টেস্ট ক্রিকেটে বেশি গুরুত্ব দেওয়া এবং বাকি দুই সংস্করণে বেছে বেছে খেলানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

রোববার ভারতীয় সংবাদমাধ্যমকে শাস্ত্রী বলেন, বিশ্বকাপের আগে বুমরার তিন সংস্করণেই খেলা উচিত নয়। ২০২৭ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্টটি শুরু হবে ২ অক্টোবর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

শাস্ত্রীর মতে, টেস্ট ক্রিকেটে বুমরাকে ধরে রাখা জরুরি। পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তাঁকে সীমিতভাবে ব্যবহার করা উচিত। তিনি বলেন, ‘আমি মনে করি না, ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার তিন সংস্করণেই খেলা উচিত। তার টেস্ট ক্রিকেট খেলা উচিত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেছে বেছে খেলা উচিত। সব ম্যাচেও তার খেলা উচিত নয়।’

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব পালন করা শাস্ত্রী আরও বলেন, ‘আমি বরং তাকে টেস্ট ম্যাচের জন্য সংরক্ষণ করতে চাই। এটি খুব গুরুত্বপূর্ণ। ভারতের টেস্ট দলে সে গুরুত্বপূর্ণ সদস্য। অন্য সংস্করণগুলোতে তাকে বেছে বেছে ব্যবহার করা উচিত।’

পিঠের চোটের কারণে বুমরার ক্যারিয়ারে একাধিকবার বাধা এসেছে। ২০২৩ সালে অস্ত্রোপচারও করাতে হয় ৩২ বছর বয়সী এই পেসারকে। গত আগস্টে বাঁ হাঁটুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান তিনি। পরে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে ভারতকে সোনা জেতাতে ভূমিকা রাখেন।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ভারতের দলে ফিরেছেন বুমরা। তবে এর আগে নিউজিল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না তিনি।

নিউজিল্যান্ড সফরের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। এরপর ফেব্রুয়ারিতে শেষ হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে দলটির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না’

বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, খেলাতে বললেন বেছে বেছে

আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬