ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান সওজের প্রকৌশলী শাহনুর রশিদকে ঘিরে দুর্নীতির অভিযোগ রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ময়লার বিল থেকে বছরে ৩১৭ কোটি টাকা আদায়, সিটি করপোরেশন পায় ১২ কোটি-বাকি টাকা যায় কোথায়? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযানে ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

বাঞ্ছারামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯ নম্বর ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার সার্বিক খোঁজখবর নেন। এ সময় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইমরান, স্থানীয় পরিবার কল্যাণ সহকারী সুমি আক্তার এবং আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

পরিদর্শন শেষে মো. নাজমুল আলম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা সেবার বিভিন্ন দিক নিয়ে তাঁদের সচেতন করেন। এ ছাড়া প্রকল্পের বাসিন্দারা যাতে নিয়মিত ও যথাসময়ে সরকারি স্বাস্থ্যসেবা পান, সে জন্য উপস্থিত মাঠকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাঁদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেবার মান বজায় রাখার অনুরোধ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা

আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬