ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ হুথি হামলার শঙ্কায় প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মনোহরগঞ্জে ৪৬ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান

গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিরুদ্ধে শত শত নিরীহ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে কমিশনে। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সূত্র আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের নথিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হলে অথবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে তা অবিলম্বে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে হবে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, ওই অর্থের ব্যবহার, সম্ভাব্য আত্মসাৎ, বিদেশে অর্থ স্থানান্তর এবং চেয়ারম্যান ও পরিচালকদের সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. বাহারুল আলম

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান

আপডেট সময় ০২:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬