ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের বিদ্যালয়ের ৫০ শতক জমির হিসাব ২৯ বছরেও মেলেনি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাইজ দখলের পথে হুথিরা, তীব্র লড়াইয়ে ইয়েমেন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ কাস্টমস বন্ড কমিশনারেটের এআরও গোলাম হাসনাইনের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ ইয়েমেনের রাজধানীতে সৌদির হামলা, বাড়ছে সংঘাতের শঙ্কা মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ মুকসুদপুর ফারুক খান উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক তারেকুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা

বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নদীর দুই তীর থেকে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে দুটি এস্কেভেটর ও পাঁচটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে দাখিল করা আবেদনের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট উল্লিখিত এলাকার বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও নৌপুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কার হয়নি, শুধু চেয়ার বদলেছে: হাসনাত আবদুল্লাহ

বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০৭:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬