ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘গ্রেনেড বাবু’ থেকে ‘গ’লাকাটা রাজু’, খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম ও অপরাধ ফ্যাসিস্ট সরকার শিশু ও আলেমদের হত্যা করেছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শাড়িটি গিফট করেছিল, এমন গিফট আমাদের রেগুলার আসে: তানজিন তিশা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১

অভিষেককে নিয়ে অমিতাভের খোলা চিঠি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনের মধ্যকার ভালোবাসার বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে। অভিনয়ে দুজনেই তৈরি করেছেন নিজ নিজ স্বতন্ত্র অবস্থান।

কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের চিন্তাভাবনা নিয়েও প্রায়ই কথা বলেন এই বাবা-ছেলে। সম্প্রতি নিজের ব্লগে ছেলে অভিষেকের সঙ্গে সম্পর্ক এবং দুই প্রজন্মের ভাবনার পার্থক্য নিয়ে এক আবেগঘন মন্তব্য শেয়ার করেছেন বিগ বি।

অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন, ‘বাবা ও ছেলের দৃষ্টিভঙ্গি ও মতামত ভিন্ন হতে পারে, কিন্তু দিনশেষে তাদের মূল উদ্দেশ্য একই থাকে। দৃষ্টিভঙ্গির অমিল থাকলেও একই মঞ্চে দাঁড়িয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণে বাবা-ছেলে দুজনকেই দৃঢ়প্রতিজ্ঞ হওয়া উচিত।’

পরিবারের মধ্যেও যে দুই প্রজন্মের চিন্তা ও দর্শনে পার্থক্য থাকা স্বাভাবিক, সে বিষয়টি তুলে ধরে বর্ষীয়ান এই অভিনেতা জোর দিয়ে বলেন, ‘চিন্তাধারায় অমিল থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের মূল ভিত্তি কখনো নড়ে যায় না।’

নতুন প্রজন্মের ভাবনার প্রতি নিজের আস্থার কথা জানিয়ে বিগ বি আরও লেখেন, ‘আমি নতুন প্রজন্মকে সর্বদা সম্মান করি। যদিও আমাদের আইডিয়া বা পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য একই। আর সেই পথ এমন এক জায়গায় গিয়ে মেলা উচিত, যা সবার জন্য কল্যাণ বয়ে আনে।’

অভিষেকের সঙ্গে সম্পর্কের পেছনের মূল রসায়ন ব্যাখ্যা করে অমিতাভ লেখেন, ‘এই সম্পর্কটি হলো একে অপরকে জানা, বোঝা এবং নতুন করে আবিষ্কার করার গল্প। ভালোবাসা ও শ্রদ্ধাবোধই এই বন্ধনের মূল চালিকাশক্তি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অভিষেককে নিয়ে অমিতাভের খোলা চিঠি

আপডেট সময় ০৮:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬