ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর কমিশনার আবদুর রকিবের বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী আটক দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডলের বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর প্রত্যাহার কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা ও কিশোরদের আড্ডাস্থলে এই অভিযান চালানো হয়, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ২৫৪ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মিলবে না, তাদের ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত বুধবার রাতেও একইভাবে ১৮ থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। সে সময় ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে ব্যবস্থা নেওয়া হয়।

সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর কমিশনার আবদুর রকিবের বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ

কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

আপডেট সময় ১২:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬