ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর কমিশনার আবদুর রকিবের বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী আটক দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডলের বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর প্রত্যাহার কালিহাতীতে পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত চোর লিজন গ্রেপ্তার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়।

পরে স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর কমিশনার আবদুর রকিবের বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

আপডেট সময় ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬