ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ধর্ষণের চেষ্টা এবং পরে তাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক ফয়সাল মৃধাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চম শ্রেণির একটি শিশুকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ২৩ বছর বয়সী ফয়সাল মৃধা। শিশুটি এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করা হতো বলে অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর রাতে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় ফয়সাল শিশুটির শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে শিশুটির মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর দুই দিন পর ২১ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটির পথরোধ করে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরিবারের ভাষ্য, ফয়সাল তাকে ঘুষি ও লাথি মারেন। এতে শিশুটির মুখে গুরুতর আঘাত লাগে এবং সামনের তিনটি দাঁত পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুকে লক্ষ্য করে একের পর এক এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিশুটিসহ বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। এর আগে ফয়সালকে গ্রেপ্তার করতে না পেরে তার মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬