ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬ স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকারের আমলে দুটি ডিজিটাল ব্যাংক—নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি—অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।

লেটার অব ইনটেন্ট (এলওআই) হলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যোগ্য আবেদনকারীদের দেওয়া একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র। এর মাধ্যমে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করার সুযোগ দেওয়া হয়। তবে এটি চূড়ান্ত ব্যাংকিং লাইসেন্স নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

আপডেট সময় ০৭:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬